নড়াইলে মাদক মামলায় বাসের চালক ও হেলপারকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। মঙ্গলবার সকালে জেলা ও দায়রা জজ মুন্সী মোহাম্মদ মশিয়ার রহমান এ দণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন বাসচালক সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামের গোবিন্দ পোদ্দারের ছেলে মিলন পোদ্দার (৪৮) ও হেলপার পাইকমারি গ্রামের কাজী বাবর আলির ছেলে কাজী বদিয়ার রহমান (৪৬)। তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
মামলা বিবরণে জানা যায়, ২০১৩ সালের ১৯ মার্চ রাতে নড়াইলের লোহাগড়া থানার এসআই নয়ন পাটোয়ারীর নেতৃত্বে কালনাঘাট এলাকায় ঢাকাগামী ঈগল পরিবহনে তল্লাশি চালিয়ে চালক মিলন পোদ্দারের সিটের নিচ থেকে পলিথিনে মোড়ানো ১০ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করে পুলিশ। এ ছাড়া পরিবহনের হাওয়া ট্যাংকির ওপর চ্যাসিসের সাথে বাঁধা অবস্থায় দু’টি ব্যাগ থেকে ১২৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় পরিবহনের হেলপার কাজী বদিয়ার রহমান পালিয়ে যায়।
নড়াইলে মাদক মামলায় বাসের চালক ও হেলপারের যাবজ্জীবন
নড়াইলে মাদক মামলায় বাসের চালক ও হেলপারকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। মঙ্গলবার সকালে জেলা ও দায়রা জজ মুন্সী মোহাম্মদ মশিয়ার রহমান এ দণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত...



