বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলন বলেছেন, আজ মানুষের কথা বলার স্বাধীনতা নেই, ইজ্জত-সম্মান নেই, দেশ অর্থনৈতিকভাবে ধ্বংস হয়ে গেছে। দেশের সার্বভৌমত্ব আজ হুমকির মুখে, হামলা-মামলায় আমরা জর্জরিত। এ অবস্থা থেকে মুক্তি পেতে ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো বিকল্প নেই। বৃহস্পতিবার গাজীপুর মহানগরের সাগর সৈকত কনভেনশন সেন্টারে শ্রীপুর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শাহজাহান ফকিরের সভাপতিত্বে সম্মেলনে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ। সম্মেলনে শাহজাহান ফকিরকে সভাপতি ও আক্তারুল আলম মাস্টারকে সাধারণ সম্পাদক করে শ্রীপুর উপজেলা বিএনপির কমিটি ঘোষণা কেরা হয়।