কুমিল্লার দেবিদ্বার উপজেলার মফিজ উদ্দিন আহম্মেদ পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমানকে সভাপতি ও মাশিকাড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকতল হোসেনকে সাধারণ সম্পাদক করে দেবিদ্বার উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ৩৩ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র সহসভাপতি আব্দুল মোমেন, সহসভাপতি আবু সেলিম ভূঁইয়া, হুমায়ুন কবির, আবুল কালাম, আলমগীর হোসেন খালিদ হোসেন, সহ-সাধারণ সম্পাদক আলী আকবর, ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিম, মোহাম্মদ কিবরিয়া, অর্থ সম্পাদক কবির হোসেন, দফতর সম্পাদক নুরুল আমিন, সহ-দফতর সম্পাদক মোহাম্মদ মানিক হোসেন, প্রচার সম্পাদক জুয়েল, সহ প্রচার সম্পাদক শাহনাজ চৌধুরী, শিক্ষা সাহিত্য সম্পাদক আলমগীর হোসেন, সহ-শিক্ষা সাহিত্য সম্পাদক সুলতান আহমেদ, সাংস্কৃতিক ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ফিরোজ আহমেদ, সহসাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক হাবিবুর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।



