নড়াইলের কালিয়া উপজেলায় দেড় হাজার কৃষকের মধ্যে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। কালিয়া উপজেলা কৃষি অফিসের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। চলতি মৌসুমে আউশ ধানের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে কৃষিপ্রণোদনা কর্মসূচির আওতায় কালিয়া উপজেলায় দেড় হাজার প্রান্তিক কৃষককে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।