কক্সবাজারের চকরিয়ায় মোবাইল গেম পার্টনারের সাথে তর্কাতর্কির একপর্যায়ে কিল-ঘুষিতে মোহাম্মদ ইউনুস ওরফে বার্মাইয়া ইউনুস (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। গত শুক্রবার বিকেলে হারবাং ইউনিয়নের কালা চাইন্দারমার ঘোনায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী একজন জানান, মোবাইলে গেম চালনা নিয়ে স্থানীয় নুরুন্নবী ও জকিরের সাথে মোহাম্মদ ইউনুসের কথাকাটি হয়। একপর্যায়ে তাদের কিল ঘুষিতে মারা যান ইউনুস। ঘটনার পর স্থানীয় চেয়ারম্যান মেহেরাজ উদ্দীন মিরাজ থানায় খবর দিলে রাত সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে যান চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী।
ওসি জানান, নিহতের পরিবারের সবাই মিয়ানমারের নাগরিক। শুক্রবার বিকেল সোয়া ৫টার দিকে মোবাইলে গেম খেলা নিয়ে সাথীদের সাথে তর্কাতর্কি হয়। একপর্যায়ে কিল-ঘুষিতে ইউনুস মারা যান। তিনি বলেন, লাশ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হামলাকারীদের গ্রেফতার করতে অভিযান চলছে।