চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলচালক যুবদল নেতা সুমন নিহত হয়েছেন। রোববার বিকেল ৫টার দিকে হারদি টাইগার মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে।
সুমন কালিদাসপুর গ্রামের আকরাম হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, রোববার বিকেল ৫টার দিকে ওসমানপুরে অবস্থিত ভাটায় চালিত লাটাহাম্বা গাড়ি ইট রেখে ভাটায় ফিরছিলো।
এ সময় ওসমানপুর অভিমুখের রাস্তা দিয়ে যুবদল নেতা সুমন মোটরসাইকেল নিয়ে দ্রুত গতিতে আলমডাঙ্গায় যাচ্ছিলেন। হারদি টাইগার মোড়ে লাটাহাম্বার ধাক্কায় সুমন রাস্তায় পড়ে যান।
স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় সুমনকে হারদি হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আলমডাঙ্গা থানার পরিদর্শক ওসি সাইফুল ইসলাম জানান, বিকেলে লাটাহাম্বারের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত হয়। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।



