গাজীপুর মহানগরের গাছা কলমেশ^র এলাকায় এলিট শিল্পগোষ্ঠীর বাগানবাড়ির পুকুর থেকে এক মাদরাসাছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ইয়াসিন (১১) বাদে কলমেশ্বর তালিমুল কুরআন মাদরাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্র। সে ময়মনসিংহ জেলা সদরের বাজিতপুর গ্রামের শহিদ মিয়ার ছেলে। তার মা জমিলা বেগম ইয়াসিনকে সাথে নিয়ে স্থানীয় কলমেশ্বর এলাকার খোরশেদ আলমের বাড়িতে ভাড়া থাকতেন।
পুলিশ জানায়, ইয়াসিনের মা জামিলা বেগম মানুষের বাসাবাড়িতে ঝিয়ের কাজ করে। জমিলা গত শনিবার সকাল ১০টায় ইয়াসিনকে বাসায় একা রেখে কাজে যান। বিকেল ৫টায় বাসায় ফিরে ইয়াসিনকে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। রোববার সকাল সাড়ে ৯টায় এলিট গ্রুপের বাগানবাড়ির কাজের বুয়া জহুরা বেগম বাগানের পুকুরে একটি শিশুর লাশ ভাসতে দেখে চিৎকার দেন। পরে খবর পেয়ে জমিলা বেগম গিয়ে ইয়াসিনের লাশ শনাক্ত করেন।
লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী গাছা থানার এসআই সাইফুল ইসলাম জানান, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পানিতে ডুবে মৃত্যু হতে পারে।
গাজীপুরে পুকুরে মাদরাসাছাত্রের লাশ
গাজীপুর মহানগরের গাছা কলমেশ^র এলাকায় এলিট শিল্পগোষ্ঠীর বাগানবাড়ির পুকুর থেকে এক মাদরাসাছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ইয়াসিন (১১) বাদে কলমেশ্বর তালিমুল কুরআন মাদরাসার দ্বিতীয়...



