টানা প্রচণ্ড গরমের পর রোববার রাত ৮টার পর থেকে কিশোরগঞ্জের বিভিন্ন জায়গায় থেমে থেমে হালকাসহ মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়েছে। এতে স্বস্তি ফিরে আসে মানুষের জীবনে। জেলার কোনো কোনো জায়গায় এ সময় দমকা বাতাসও বয়ে গেছে। হয়েছে বজ্রপাত। তবে সন্ধ্যার পর থেকেই জেলার বেশিরভাগ উপজেলাতেই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির আগে গত কয়েক দিন কিশোরগঞ্জে তাপমাত্রা ছিল গড়ে ৩০ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াস আর বৃষ্টির পর রাতে তাপমাত্রা নেমে আসে ২৬ ডিগ্রি সেলসিয়াসে।