লক্ষ্মীপুর জেলা শহরের মৃত ব্যক্তির ওয়ারিশরা ‘অনলাইন ডেথ সার্টিফিকেট’ না পাওয়ায় চরম ভোগান্তির মধ্যে রয়েছেন। প্রায় এক বছরের বেশি সময় ধরে লক্ষ্মীপুর পৌরসভার এই সমস্যায় পড়া লোকজন বারবার অভিযোগ করেও কোনো ফল পাচ্ছে না।
এ ব্যাপারে নাগরিকদের অভিযোগ হচ্ছে, অনলাইন সনদের বিষয়ে পৌরসভার কেউ নির্দিষ্ট করে কিছু বলতেও পারেন না। এ সনদ না পাওয়া সংশ্লিষ্ট ব্যক্তির উত্তরাধিকাররা তাদের প্রাপ্য ব্যাংক, বীমা ও ডাকঘরে সঞ্চিত টাকা উত্তোলন করতে পারেন না।
পৌরসভার নাগরিক সিটি ব্যাংক রায়পুর শাখার ম্যানেজার মজিবুর রহমান রিপন বলেন, আমার বাবা মারা যাওয়ার পর এক বছরের বেশি সময় ধরে অনলাইন ডেথ সার্টিফিকেটের জন্য অনেকবার আবেদন করেও কোনো ফল পাচ্ছি না। আমার মতো বহু ভুক্তভোগী একই সমস্যায় পড়ে বারবার এসেও কোনো ফল পাচ্ছেন না।
এ বিষয়ে জানতে চাইলে লক্ষ্মীপুর পৌরসভার সচিব আলা উদ্দিন অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, পৌরসভার পক্ষ থেকে অনেকবার কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সার্ভার জটিলতার কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এখনো সমাধান করতে পারেনি। এ ব্যাপারে জেলা প্রশাসক, এডিসি জেনারেলসহ (সার্বিক) সবাইকে অবহিত করা হয়েছে। আশা করি শিগগিরই সমস্যার সমাধান হয়ে যাবে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নিবন্ধন শাখার সাথে আমরা যোগাযোগ করে যাচ্ছি।
লক্ষ্মীপুরে মৃত্যু সনদ জটিলতায় ভোগান্তি
লক্ষ্মীপুর জেলা শহরের মৃত ব্যক্তির ওয়ারিশরা ‘অনলাইন ডেথ সার্টিফিকেট’ না পাওয়ায় চরম ভোগান্তির মধ্যে রয়েছেন। প্রায় এক বছরের বেশি সময় ধরে লক্ষ্মীপুর পৌরসভার এই সমস্যায়...



