পাহাড়ে জুম্ম জাতিগোষ্ঠীর নিরাপদ জীবন ও সংস্কৃতি কৃষ্টি রক্ষায় পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরিত হওয়ার ২৫ বছর হলেও তা বাস্তবায়িত হয়নি। নানাবিধ প্রতিকূল পরিবেশে পার্বত্য অঞ্চলের জুম্ম জাতিগোষ্ঠীকে অস্বস্তিকর জীবন অতিবাহিত করতে হচ্ছে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা।
তিনি রাঙ্গামাটিতে পাহাড়িদের ঐতিহ্যবাহী বিজু, সাংগ্রাই, বৈসুক, বিহু, বিষু ও সাংক্রাণ উৎসব উপলক্ষে আয়োজিত র্যালি-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সন্তু লারমা বলেন, পাহাড়ের বসবাসরত ১৫টি জাতিগোষ্ঠীর মানুষ তাদের নিজস্ব ভাষা, কৃষ্টি ও সংস্কৃতি নিয়ে স্বাচ্ছন্দ্যে জীবন ধারণ করতে চায়। তাই পার্বত্য চট্টগ্রামের শান্তিচুক্তি বাস্তবায়নের জন্য তিনি সরকারের প্রতি জোর আহ্বান জানান।
রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গণে পাহাড়ি আদিবাসীদের ঐতিহ্যবাহী বিজু, সাংগ্রাই, বৈসুক, বিহু, বিষু ও সাংক্রাণ উৎসব উদযাপন পরিষদের সভাপতি প্রতিকৃতি রঞ্জন চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী। এর আগে পৌর প্রাঙ্গণে বেলুন উড়িয়ে উৎসবের সূচনা করা হয়। অনুষ্ঠানের শুরুতেই চলে চাকমা, ত্রিপুরা, মারমা, তংচঙ্গ্যা সম্প্রদায়ের নৃত্যের ডিসপ্লে।
অনুষ্ঠানে চাকমা, ত্রিপুরা, মারমা, তংচঙ্গ্যা, পাংখোয়া, অহমিয়া ক্ষুদ্র জাতিগোষ্ঠীসহ নানান সম্প্রদায়ের নারী-পুরুষ অংশ নেয়। পরে তারা বিভিন্ন ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে তাদের ঐতিহ্যবাহী উপগীত গেয়ে পৌর প্রাঙ্গণ থেকে বের করা হয় বর্ণাঢ্য র্যালি। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। সন্তু লারমা র্যালির নেতৃত্ব দেন।
উল্লেখ্য, ১২ এপ্রিল থেকে নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু হবে পাহাড়িদের ঐতিহ্যবাহী বিজু, সাংগ্রাই, বৈসুক, বিহু, বিষু ও সাংক্রাণ উৎসব। এ উপলক্ষে ১১ এপ্রিল রাঙ্গামাটি মারী স্টেডিয়ামে সকালে পাহাড়িদের ভিভিন্ন ঐতিহ্যবাহী খেলাধুলা, বিকেলে বলি খেলা ও ১২ এপ্রিল রাজবন বিহারের দক্ষিণ ঘাটে ফুল ভাসানো হবে।
রাঙ্গামাটিতে বর্ণাঢ্য র্যালি
২৫ বছরেও পার্বত্য চুক্তি বাস্তবায়িত হয়নি : সন্তু লারমা
পাহাড়ে জুম্ম জাতিগোষ্ঠীর নিরাপদ জীবন ও সংস্কৃতি কৃষ্টি রক্ষায় পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরিত হওয়ার ২৫ বছর হলেও তা বাস্তবায়িত হয়নি। নানাবিধ প্রতিকূল পরিবেশে পার্বত্য অঞ্চলের...



