বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার নিশানবাড়ীয়া ইউনিয়নের আমুরবুনিয়া গ্রামে ধর্ম নিয়ে ফেসবুকে কটূক্তিকর পোস্ট দেয়াকে কেন্দ্র করে বাড়ি ভাঙচুর ও খড়ের গাদায় আগুন দেয়ার ঘটনা ঘটেছে। গত সোমবার রাতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় অভিযুক্ত যুবকসহ ১৮ জনকে আটক করেছে পুলিশ।
সিনিয়র সহকারী পুলিশ সুপার মো: আসিফ ইকবাল জানান, মোড়েলগঞ্জ উপজেলার নিশানবাড়ীয়া ইউনিয়নের আমরবুনিয়া গ্রামের বাসিন্দা কৌশিক বিশ্বাস নামে এক যুবক তার ফেসবুক পেজে ইসলাম ধর্ম নিয়ে বেশ কয়েকটি আপত্তিকর পোস্ট করায় স্থানীয়রা সোমবার রাতে একটি মিছিল বের করে। একপর্যায়ে মিছিলকারীরা কৌশিক বিশ^াসের বাড়িঘর ভাঙচুর ও খড়ের গাদায় আগুন ধরিয়ে দেয়। খরব পেয়ে রাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোড়েলগঞ্জ ও মোংলা থানা পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হক। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ নেয়ার পাশাপাশি এলাকায় বিপুলসংখক পুলিশ মোতায়েন করে। পুলিশ রাত ১০টার দিকে ঘটনাস্থলের কাছে একটি চিংড়ি ঘের থেকে পোস্টদাতা ওই যুবককে আটক করে।
মোড়েলগঞ্জ থানা পুলিশ এ ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে ও সংখ্যালঘুর বাড়ি ভাঙচুর ও খড়ের গাদাতে আগুন দেয়ার ঘটনায় পৃথক দু’টি মামলা দায়ের করেছে।
বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেল থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিগত তিন বছর ধরে ভারতের পশ্চিমবঙ্গে বসবাসকারী অষ্টম শ্রেণীতে লেখাপড়া করা কৌশিক বিশ^াস সে দেশে রাজমিস্ত্রির কাজ করতেন ও বিজেপির সমর্থক। কৌশিক বিশ্বাস ভারতে থাকাকালে গত বছর পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর পোস্ট দেয়ায় আইসিটি মামলায় গ্রেফতার হয়ে ২৮ দিন ওই দেশের কারাগারে আটক ছিলেন। এক সপ্তাহ আগে সে ভারত থেকে এলাকায় এসে ধর্ম নিয়ে নিজের ফেসবুকে কটূক্তিকর পোস্ট দিয়ে উত্তোজনোর সৃষ্টি করে। এ ঘটনায় ফের কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় এখনো পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন।
পোস্টদাতাসহ আটক ১৮
বাগেরহাটে ধর্ম নিয়ে কটূক্তি করে ফেসবুকে পোস্ট : ভাঙচুর, আগুন
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার নিশানবাড়ীয়া ইউনিয়নের আমুরবুনিয়া গ্রামে ধর্ম নিয়ে ফেসবুকে কটূক্তিকর পোস্ট দেয়াকে কেন্দ্র করে বাড়ি ভাঙচুর ও খড়ের গাদায় আগুন দেয়ার ঘটনা ঘটেছে। গত...



