চুয়াডাঙ্গার জীবননগরে খেলার সময় সীমানা প্রাচীরের চাপায় রিফাত হোসেন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলার উথলী গ্রামের বাজার পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত রিফাত হোসেন ওই গ্রামের বাজার পাড়ার সন্টু আলীর ছেলে এবং উথলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র।
উথলী ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য জহুরুল হক ঝন্টু জানান, সকাল ১০টায় রিফাতসহ ছয়-সাত বন্ধু বাড়ির পাশে খেলছিল। এ সময় বাড়ির পাশের পুরাতন একটা সীমানা প্রাচীর ধসে কয়েকটা ইট রিফাতের মাথায় পড়ে। এতে রিফাত নিহত হয়।