গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় হেরোইন ও ইয়াবা ট্যাবলেট পাচারের দায়ে সাজু মিয়া (৩৫) নামে এক মাদক বিক্রেতাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সাজু মিয়া গোবিন্দগঞ্জ উপজেলার বুজরুক বোয়ালিয়া শিল্পপাড়া গ্রামের মৃত ছাত্তার মিয়ার ছেলে। বুধবার সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন।
মামলার এজাহারে বলা হয়, অবৈধ মাদক দ্রব্য কেনা-বেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ২০১৮ সালের নভেম্বরে পুলিশ উপজেলার কুটিবাড়ী এলাকায় অভিযান চালায়। এসময় অন্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে সাজু মিয়াকে আটক করে পুলিশ। পরে সাজু মিয়া শরীর তল্লাশি করে ৬০ গ্রাম হেরোইন ও ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে সাজু মিয়াকে প্রধান করে অজ্ঞাত কয়েকজনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে।
গাইবান্ধায় মাদক মামলায় যুবকের আমৃত্যু কারাদণ্ড
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় হেরোইন ও ইয়াবা ট্যাবলেট পাচারের দায়ে সাজু মিয়া (৩৫) নামে এক মাদক বিক্রেতাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ৫০...



