কিশোরগঞ্জের নিকলীতে লাথি মেরে আড়াই মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর গর্ভের ভ্রুণ নষ্ট করার অভিযোগে স্বামীর বড় বোন ও বোনজামাইকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে মোছাম্মৎ রিক্তা নামের ওই গৃহবধূ এ অভিযোগে তার স্বামী শাহ মোহাম্মদ নববী (৩৫), স্বামীর বড় বোন কুমকুম (৩৮) ও বোনজামাই আনিছুর রহমান বুলেটকে (৪৫) আসামি করে মামলা করেন। এ ঘটনায় পুলিশ রাতেই অভিযান চালিয়ে বড় বোন কুমকুম ও বোনজামাই বুলেটকে গ্রেফতার করে।
নিকলী থানার ওসি মনসুর আলী আরিফ বলেন, এ অভিযোগে মোছাম্মৎ রিক্তা বাদি হয়ে মঙ্গলবার রাতে থানায় মামলা করেছেন। দুই আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। প্রধান আসামি স্বামী শাহ মোহাম্মদ নববীকে গ্রেফতারের চেষ্টা চলছে।
এ দম্পতির তিন সন্তান রয়েছে। নতুন করে অন্তঃসত্ত্বার খবরে স্বামী নববী স্ত্রী রিক্তার ওপর ক্ষিপ্ত হয়ে এ কাণ্ড ঘটায়।