নওগাঁর মহাদেবপুরে দাউল বারবাকপুর উচ্চবিদ্যালয়ে হিজাব নিয়ে বিতর্কের ঘটনায় সহকারী প্রধান শিক্ষক আমোদিনি পালের করা মামলায় প্রধান শিক্ষক ধরণী কান্ত বর্মন নওগাঁ সিনিয়র জুড়িশিয়াল আমলি আদালত-৩ এ হাজির হয়ে জামিনের আবেদন করলে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক তাইজুল ইসলাম।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার দাউল বারবাকপুর উচ্চবিদ্যালযের প্রধান শিক্ষকসহ কয়েকজনের নাম উল্লেখ করে প্রায় অজ্ঞাত ২০-২৫ জনের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে গুজব ছড়িয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও মানহানির অভিযোগ এনে মহাদেবপুর থানায় গত ১৫ এপ্রিল মামলা করেন ওই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আমোদিনি পাল ।
এর আগে গত শুক্রবার আমোদিনি পালের মামলায় অপর দুই আসামি সাংবাদিক কাজী কিউ এম সাঈদ টিটো ও কাজী সামসুজোহা মিলনকে মহাদেবপুর থানা পুলিশ গ্রেফতার করে জেলহাজতে পাঠায়।