বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, দেশকে নেতৃত্বশূন্য করার গভীর চক্রান্ত চলছে। মাদকের আগ্রাসন যেভাবে ভয়াবহ রূপ নিয়েছে তাতে উন্নয়ন দিয়ে কী হবে, যদি আগামী প্রজন্মই ধ্বংস হয়ে যায়।
তিনি বলেন, ক্ষমতাসীনদের ছত্রছায়ায় সব ধরনের অন্যায় অবিচার সমাজে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। ঐক্যবদ্ধভাবে এখনই রুখে দাঁড়ানোর সময় এসেছে। তিনি গত রোববার টঙ্গীর ৪৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর আয়োজনে স্থানীয় টিঅ্যান্ডটি বাজারে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সদস্যসচিব মো: সোহরাব উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম শুক্কুর, মহানগর যুবদলের সাবেক সভাপতি প্রভাষক বসির উদ্দিন আহমেদ, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, সরকার জাবেদ আহমেদ সুমন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নূর-ই-মোস্তফা খান। আমজাদ হোসেন জুনা ও আমিনুল ইসলামের সঞ্চালনায় আরো বক্তব্য দেন, বিএনপি নেতা কাউন্সিলর সফিউদ্দিন সফি, আব্দুর রহিম খান কালা, মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম, সদস্যসচিব মাহমুদ হাসান রাজু, জাহাঙ্গীর আলম ভেণ্ডার, মোখলেছুর রহমান, বেনজির আহমেদ পিন্টু প্রমুখ।
উপস্থিত ছিলেন, রমজান হোসেন বিল্লাল, মজিবুর রহমান, নবিন হোসেন, রফিকুল ইসলাম রিপন, আবুল কালাম আজাদ, আমির হোসেন মরু, কাজী হারুন, কাজী হুমায়ুন, ইসমাইল হোসেন রানা, লিয়াকত আলী, মাহবুব আলম, নাছির উদ্দিন মৃধা, মিজানুর রহমান, সেলিম কাজল, রাতুল ভূঁইয়া, হাসান আলী বাবু, আনোয়ার হোসেন, বাবুল চৌধুরী, শামীম আহমেদ বাবু, মাসুদ রানা, নূরুল আলম জিকু, তৌহিদুল ইসলাম সাগর, মামুনুর রশিদ দিপু, জাকির হোসেন রিমন, আব্দুল হামিদ, মিলন মিয়া, রবিউল ইসলাম আহাদ প্রমুখ।



