কিশোরগঞ্জের তাড়াইলে বজ্রপাতে মা-মেয়ের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার ভোর রাতে উপজেলার জাওয়ার ইউনিয়নের বেলংকা গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত ব্যক্তিরা হলেন বেলংকা গ্রামের মুজিবুর রহমানের স্ত্রী আসমা বেগম (৫৫) ও তাদের মেয়ে ইয়াসমিন আক্তার (৩৫)। ইয়াসমিন একই গ্রামের নূরুল আমিনের স্ত্রী।
তারা দু’জনই পেশায় গৃহিণী বলে জানা গেছে।
এলাকাবাসী ও তাড়াইল থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর পৌনে ৪টার দিকে ঘরে সাহরি খাচ্ছিলেন আসমা বেগম ও ইয়াসমিন। এ সময় বৃষ্টি শুরু হলে খাবার রেখেই উঠানে স্তূপ করে রাখা ধান ত্রিপল দিয়ে ঢাকতে যান তারা। বৃষ্টির সাথে বজ্রপাত হলে ঘটনাস্থলেই দু’জন মারা যান।