ঝালকাঠি জেলার রাজাপুরে রুবেল আকন (৪০) নামে এক ইটভাটার শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার দুপুরে উপজেলার দক্ষিণ তাঁরাবুনিয়া গ্রামের বাড়ির পাশের একটি আমগাছ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

নিহত রুবেল আকন দক্ষিণ তাঁরাবুনিয়া গ্রামের কৃষক মজিবর আকনের ছেলে।

পুলিশ জানায়, রুবেল বরিশালে একটি ইটভাটায় শ্রমিকের কাজ করতেন। কাজ শেষে ইটভাটা থেকে রাতে বাড়িতে যাওয়ার কথা বলে বের হন তিনি। কিন্তু রাতে বাসায় যাননি। সকালে স্থানীয়রা তার লাশ ঝুলতে দেখে পুলিশে খরব দেয়। শারীরিক অসুস্থতা ও ঋণের কারণে তিনি আত্মহত্যা করতে পারেন বলে পরিবারের ধারণা। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠোনো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায়।