মাগুরায় ফাতেমা খাতুন (৪৫) নামে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। সে শহরের ভায়না এলাকার টিবি ক্লিনিক পাড়ার ওহিদুজ্জামানের দ্বিতীয় স্ত্রী।
মাগুরা সদর থানার ওসি নাসির উদ্দিন জানান, মঙ্গলবার বিকেলে মাগুরা শহরের টিবি ক্লিনিক পাড়ার ওহিদুজ্জামান অনুর দ্বিতীয় স্ত্রীকে তার নিজ ঘরে কে বা কারা গলা কেটে হত্যা করে বলে পুলিশ খবর পায়। এরপর পুলিশ ঘটনাস্থলে আলামত সংগ্রহের জন্য সিআইডির ক্রাইম সিন ইউনিটকে সংবাদ দেয়। ঝিনাইদহ থেকে সিআইডির ইউনিট রাতে ঘটনাস্থলে পৌঁছে সব আলামত সংগ্রহ করে। পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য স্বামী ওহিদুজ্জামান ও তার প্রথম স্ত্রীকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ সুপার জহিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোহাম্মদ কলিমুল্লাহ, ডিআইও-১ সৈয়দ বাবুল আক্তার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশের সব ইউনিট কাজ করছে।
মাগুরায় গৃহবধূকে গলা কেটে হত্যা
মাগুরায় ফাতেমা খাতুন (৪৫) নামে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। সে শহরের ভায়না এলাকার টিবি ক্লিনিক পাড়ার ওহিদুজ্জামানের দ্বিতীয় স্ত্রী। মাগুরা...



