কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় স্ত্রী হত্যার দায়ে স্বামীকে আমৃত্যু সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আদালত ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড দেন। বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তাজুল ইসলাম এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামি দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া গ্রামের আবদুল জব্বার ওরফে পঞ্চত আলী (৫৫)। রায়ের সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ২২ জুলাই রাতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেন পঞ্চত আলী। এ ঘটনায় স্ত্রীর ভাই আমিরুল ইসলাম বাদি হয়ে আবদুল জব্বারকে একমাত্র আসামি করে দৌলতপুর থানায় হত্যা মামলা করেন। পরে জামিনে বের হয়ে জব্বার গা ঢাকা দেন।