লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ইউনিয়নের দক্ষিণ খা-রিয়া গ্রামে শনিবার একটি গাছের সাথে হাত, পা ও গলা বাঁধা অবস্থায় ৬০ বছরের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মিরন মিয়া। তিনি ওই এলাকার মৃত আনোয়ার মিয়ার ছেলে।
জানা যায়, সকালে বাড়ির পাশের একটি সুপারি বাগানে মিরনের লাশ গাছের সাথে রশি দিয়ে বাঁধা অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ জানান, সহজ-সরল স্বভাবের ছিলেন ওই বৃদ্ধ। পারিবারিক কলহের জের ধরে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য বৃদ্ধের ছেলে ও ছেলের স্ত্রীকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।