নরসিংদীর মনোহরদীতে অজ্ঞাত পরিচয়ের (৩২) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকাল ১০টার দিকে ঢাকা-কিশোরগঞ্জ সড়কের পাশে হেতেমদী এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

থানা পুলিশ সূত্রে জানা যায়, রোববার ভোরে স্থানীয় লোকজন হেতেমদী এলাকায় রাস্তার পাশে অজ্ঞাত ওই যুবকের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে মনোহরদী থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, শেষ রাত বা ভোরের দিকের গাড়িচাপায় ওই যুবকের মৃত্যু হয়েছে।

মনোহরদী থানার ওসি (তদন্ত) জহিরুল আলম জানান, লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।