গাজীপুর মহানগরের টঙ্গী বড় দেওড়ায় চাঁদার জন্য একটি পোশাক কারখানায় চড়াও হয়েছে, এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা। গত শনিবার বিকেলে জি ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপানা পরিচালক (এমডি) জহুরুল ইসলামের অফিস কক্ষে ঢুকে সন্ত্রাসীরা তাকে লাঞ্ছিত ও একজন কর্মকর্তাকে মারধর করে সন্ত্রাসীরা। সন্ত্রাসীরা এ সময় অফিসের কাগজপত্র ও আসবাব তছনছ করে। ঈদের আগে চাঁদাবাজির এ ঘটনায় আশপাশের পোশাক কারখানাগুলোতেও আতঙ্ক দেখা দিয়েছে।
কারখানার কর্মকর্তারা জানান, এলাকার চিহ্নিত সন্ত্রাসী মিশু কারখানার প্রধান ফটকে দায়িত্বরত সিকিউরিটি গার্ডদের বাধা উপেক্ষা করে সহযোগী সুমনসহ কয়েকজনকে নিয়ে ভেতরে ঢুকে। পরে তারা কারখানার এমডির অফিস কক্ষে ঢুকে বহু আগে চলে যাওয়া একজন অনিয়মিত শ্রমিকের কথিত পাওনার দাবিতে চড়াও হয়। সন্ত্রাসী মিশু লাথি দিয়ে অফিসের চেয়ার ফেলে দিয়ে এডমিন ম্যানেজার মাহমুদকে মারধর করে। পরে এমডি জহিরকে মারার জন্য তেড়ে গেলে উপস্থিত অন্যান্য কর্মকর্তারা তাকে রক্ষা করেন। এ সময় সন্ত্রাসী মিশু অফিসের কাগজপত্র ছিড়ে ফেলে।
এ ব্যাপারে কারখানাটির এমডি জহুরুল ইসলাম জহিরের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ ঘটনায় আমরা এখন রীতিমতো নিরাপত্তাহীনতায় ভুগছি। বিষয়টি তাৎক্ষণিকভাবে টঙ্গী পশ্চিম থানাকে অবহিত করা হয়েছে। থানার ওসি এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেও তারা শঙ্কায় রয়েছেন বলে জানান তিনি।
টঙ্গী পশ্চিম থানার ওসি শাহ আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি ঘটনার খবর পেয়েছি। ওই সময় একটি বৃদ্ধাশ্রমের নিবাসীদের সাথে ইফতার অনুষ্ঠানে ছিলাম। কারখানাটিতে এখন যাচ্ছি। ঘটনাস্থল পরিদর্শন শেষে ব্যবস্থা নেয়া হবে।
টঙ্গীতে চাঁদার জন্য কারখানার অফিসে ঢুকে সন্ত্রাসীদের তাণ্ডব
গাজীপুর মহানগরের টঙ্গী বড় দেওড়ায় চাঁদার জন্য একটি পোশাক কারখানায় চড়াও হয়েছে, এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা। গত শনিবার বিকেলে জি ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপানা পরিচালক (এমডি) জহুরুল...



