বিয়ের মাত্র ২৩ দিনের মাথায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে সোমবার স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন কিশোরগঞ্জের আদালত। অনাদায়ে তাকে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়।
কিশোরগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সায়েদুর রহমান খান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) শাহ আজিজুল হক বিষয়টি নয়া দিগন্তকে নিশ্চিত করেন।
যাবজ্জীবনপ্রাপ্ত ব্যক্তির নাম ফয়েজ মিয়া (২৮)। তার বাড়ি অষ্টগ্রাম উপজেলার দেওঘর ইউনিয়নের মধ্য আলীনগর গ্রামে। তার বাবার নাম ছমির উদ্দিন।
হত্যার ঘটনার পরের দিন চায়নার বাবা আক্কাছ মিয়া বাদি হয়ে ফয়েজ মিয়াকে আসামি করে অষ্টগ্রাম থানায় মামলাটি করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ছিলেন থানার এসআই চাঁন মিয়া। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সোমবার আদালতের বিচারক আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।



