বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, ভোটবিহীন অবৈধ সরকারের জনগণের কাছে কোনো দায়বদ্ধতা নেই। তারা বড় বড় উন্নয়ন প্রকল্পের নামে লুটপাট করে নিজেদের আখের গোছাচ্ছে। দেশের টাকা পাচার করে বিদেশে সেকেন্ড হোম বানাচ্ছে। তাদের সন্তানরা বিদেশে অধিষ্ঠিত। তাই এ দেশের সমাজিক অবস্থা যতই খারাপ হোক তাতে তাদের কিছু আসে যায় না। তিনি বলেন, উন্নয়নের নামে লুটপাট বন্ধ করুন। সমাজটাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে আগের সুস্থ স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দিন। মাদকের ভয়াবহ আগ্রাসনসহ সব ধরনের সামাজিক অপরাধের কবল থেকে নতুন প্রজন্মকে রক্ষা করুন।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় সোমবার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে টঙ্গী পূর্ব থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন গাজীপুর মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম শুক্কুর।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও সাবেক টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক সফি উদ্দিন সফি অনুষ্ঠানে সভাপত্বি করেন। বেনজির আহমেদ পিন্টুর ও অ্যাডভোকেট সাইফুল ইসলাম মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সরকার জাবেদ আহমেদ সুমন, মহানগর যুবদলের সাবেক সভাপতি প্রভাষক বসির উদ্দিন, আহ্বায়ক সাজেদুল ইসলাম, সদস্য সচিব মাহমুদ হাসান রাজু, বিএনপি নেতা আব্দুর রহিম খান কালা, শ্রমিক নেতা মো: কসিম উদ্দিন, বিএনপি নেতা নূর-ই-মোস্তফা খান, নবীন হোসেন, তাজুল ইসলাম বেপারী, ইসমাইল হোসেন রানা, নাসির উদ্দিন মৃধা, মো: লিয়াকত আলী, গাজী আমানুল্লাহ আমান, বীর মুক্তিযোদ্ধা মো: মমতাজ উদ্দিন, মো: আমিনুল ইসলাম আমিন, যুবদল নেতা আমজাদ হোসেন জুনা, আবুল কালাম আজাদ, মোবারক হোসেন মিলন, রাসেল ভূঁইয়া, রফিকুল ইসলাম রিপন, রমজান হোসেন বিল্লাল, রাবেয়া বেগম, মো: সালেহ উদ্দিন খোকন, আলী আহমেদ টুকু, নূর মোহাম্মদ ইউসুফ, মো: বাবুল চৌধুরী, মনির হোসেন, মাসুদ রানা, জাহিদুল ইসলাম তুহিন, রাসেল খান প্রমুখ।
সমাজটাকে সুস্থ স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দিন : হাসান সরকার
বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, ভোটবিহীন অবৈধ সরকারের জনগণের কাছে কোনো দায়বদ্ধতা নেই। তারা বড় বড় উন্নয়ন প্রকল্পের নামে...



