নয়া দিগন্তের মহম্মদপুর (মাগুরা) সংবাদদাতা মুহাম্মদ জালাল উদ্দীন হাক্কানীর বাবা হাফেজ মুহাম্মদ আলী আজগর (৬৫) গত সোমবার বেলা পৌনে ৩টার দিকে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তিনি দীর্ঘদিন ধরে উপজেলা পরিষদ জামে মসজিদের (তৎকালীন কোর্ট মসজিদ) পেশ ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
সম্প্রতি তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছিল। তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে ও বহু আত্মীয়স্বজন রেখে গেছেন। সোমবার রাত ১০টায় পূর্বনারায়ণপুর কেন্দ্রীয় ঈদগাহ-গোরস্থান মাঠে হাফেজ আলী আজগর সাহেবের নামাজে জানাজা শেষে দাফন করা হয়।
মাগুরার মহম্মদপুর নয়া দিগন্ত সংবাদদাতার বাবার ইন্তেকাল
নয়া দিগন্তের মহম্মদপুর (মাগুরা) সংবাদদাতা মুহাম্মদ জালাল উদ্দীন হাক্কানীর বাবা হাফেজ মুহাম্মদ আলী আজগর (৬৫) গত সোমবার বেলা পৌনে ৩টার দিকে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন।...



