শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বনকুড়া এলাকা হতে লাইসেন্সবিহীন একটি হাতি দিয়ে চাঁদাবাজি করার সময় হাতি ও মাহুতকে আটক করেছেন বন বিভাগের কর্মকর্তারা। এ ঘটনায় মামলা দায়েরের পর মঙ্গলবার সকালে ওই হাতির মাহুত আব্দুর রউফকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় হাতির মালিক আবদুল করিম পলাতক রয়েছেন।