সাতক্ষীরার তালার মেধাবী কলেজছাত্রকে অপহরণের পর বিবস্ত্র করে তার চুল কেটে ন্যাড়া করে দিয়ে শারীরিক নির্যাতনের মামলার প্রধান আসামি তালা উপজেলা ছাত্রলীগ নেতা সৈয়দ আকিব গ্রেফতারের ২০ ঘণ্টা পর জামিনে মুক্তি পেয়েছেন। গতকাল বৃহস্পতিবার বেলা ২টার দিকে সাতক্ষীরার বিচারিক হাকিম তৃতীয় আদালতের বিচারক মহিদুল ইসলাম তাকে দু’ হাজার টাকা বেল বন্ডে জামিনে মুক্তির আদেশ দেন। জামিন নামার কাগজ জমা দিয়েই কোর্ট গারদ থেকে তাকে মুক্তি দেয়া হয়েছে। আসামিপক্ষের আইনজীবী ছিলেন রাজীব রায় চৌধুরী সঞ্জয়।
প্রেমের বিরোধকে কেন্দ্র করে গত রোববার বিকেলে কলেজ ছাত্র তালার জাতপুর এলাকার শোয়েব আজিজ তন্ময়কে তালা কলেজ ছাত্রাবাসে ডেকে এনে বেধড়ক মারধর করে মাথা মুড়িয়ে দেয় তালা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ আকিবসহ তার কয়েক সঙ্গি। পরের দিন সোমবার তন্ময়ের বাবা আজিজুর রহমান বাদি হয়ে সৈয়দ আকিবকে প্রধান আসামি করে কয়েকজনের বিরুদ্ধে চাঁদাবাজি, মারধর, অপহরণসহ অন্যান্য অভিযোগে তালা থানায় একটি মামলা দায়ের করেন।
পুলিশ মামলার প্রধান আসামি ছাত্রলীগ নেতা সৈয়দ আকিবকে গ্রেফতার করে। বাকি চার আসামি এখনো পলাতক রয়েছেন।
এ দিকে গ্রেফতারের পর আদালতে নিতেই চাঞ্চল্যকর এ মামলায় জামিন দেয়া নিয়ে প্রশ্ন তুলেছেন বাদি আজিজুর রহমান। তিনি বলেন, আমার ছেলেকে টানা ৫ ঘণ্টা নির্যাতন, বিবস্ত্র করে ভিডিও ধারণ করলো, মাথা ন্যাড়া করে দিল। এরপর মোবাইলে আমার স্ত্রীর কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করল। পুলিশ সুপারের হস্তক্ষেপে তালা থানায় মামলাটি রেকর্ড হলেও প্রধান আসামি গ্রেফতারের পরই জামিন এটি আসামিদের আরো উসকে দেওয়া হলো। আমার পরিবার আবারও আতঙ্কের মধ্যে পড়ল। তিনি এবিষয়ে উর্দ্ধতন কৃর্তপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
সাতক্ষীরায় কলেজছাত্রকে নির্যাতন
গ্রেফতারের ২০ ঘণ্টা পর প্রধান আসামি ছাত্রলীগ নেতা সৈয়দ আকিবের জামিন
সাতক্ষীরার তালার মেধাবী কলেজছাত্রকে অপহরণের পর বিবস্ত্র করে তার চুল কেটে ন্যাড়া করে দিয়ে শারীরিক নির্যাতনের মামলার প্রধান আসামি তালা উপজেলা ছাত্রলীগ নেতা সৈয়দ আকিব...



