ফরিদপুরের সালথায় পুলিশের ওপর হামলা ও কাজে বাধা দেয়ার মামলায় গট্টি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খন্দকার রেজাউর রহমান চয়নকে (৪৫) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (১ মার্চ) সকালে ফরিদপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রাকিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

ডিবি’র ওসি জানান, শনিবার (৩০ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে ফরিদপুর শহরের নিউ মার্কেট এলাকা থেকে ওই সাবেক ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, ফরিদপুরের সালথা উপজেলার সিংহপ্রতাপ গ্রামে পুলিশ অ্যাসাল্ট (হামলা) ও পুলিশের কাজে বাধা দেয়ার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এর আগে গত ১৪ এপ্রিল সালথা থানায় এ সংক্রান্ত একটি মামলা দায়ের করা হয়। যার নং-১১।