পিরোজপুরের মঠবাড়িয়ায় রাকিবুল ইসলাম রানা (৩০) নামে এক ছাত্রলীগ নেতাকে অপহরণের পর হত্যাচেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে। রানার বাবা বেলায়েত আকন বাদি হয়ে ছয়জনকে আসামি করে গত মঙ্গলবার থানায় মামলাটি দায়ের করেন। অপহৃত রানা উপজেলার তুষখালী ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক।
মামলা সূত্রে জানা গেছে, পাশের ভাণ্ডারিয়া উপজেলার হারিণপালা এলাকার মন্টু হাওলাদারের ছেলে সাদ্দাম হোসেনের সাথে রানার পূর্ব বিরোধ ছিল। এর জেরে গত সোমবার রাতে তুষখালী হাওলাদার ফিলিং স্টেশনের সামনে থেকে সাদ্দাম তার লোকজন নিয়ে রানাকে অপহরণ করে সাফা ডিগ্রি কলেজের পেছনে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। পরে এক অটো গাড়ির ড্রাইভার তাকে উদ্ধার করে সাফা রাজ্জাক পল্লী সার্জিক্যাল ক্লিনিকে নিয়ে যান। পরে স্বজনরা সেখান থেকে রানাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
মঠবাড়িয়া থানার ওসি নূরুল ইসলাম বাদল জানান, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।
মঠবাড়িয়ায় ছাত্রলীগ নেতাকে অপহরণের পর হত্যাচেষ্টা
পিরোজপুরের মঠবাড়িয়ায় রাকিবুল ইসলাম রানা (৩০) নামে এক ছাত্রলীগ নেতাকে অপহরণের পর হত্যাচেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে। রানার বাবা বেলায়েত আকন বাদি হয়ে ছয়জনকে আসামি...



