সাতক্ষীরার তালায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে মুশফিকুজ্জামান নামের ছয় মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ঈদের দিন গত মঙ্গলবার দুপুরে তালা উপজেলাধীন সাতক্ষীরা-খুলনা মহাসড়কের শাকদহা ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। নিহত শিশু মুশফিকুজ্জামান তালা উপজেলার লালচন্দ্রপুর গ্রামের আবু সাঈদের ছেলে। নিহতের পারিবারিক সূত্র জানায়, তালা উপজেলার লালচন্দ্রপুর গ্রামের আবু সাঈদ তার পরিবারের সদস্যদের নিয়ে ব্যাটারিচালিত ভ্যানে করে নগরঘাটা গ্রামে আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন। পথে তালা উপজেলারধীন সাতক্ষীরা-খুলনা মহাসড়কের শাকদহা পৌঁছলে অসাবধানতাবশত আবু সাঈদের স্ত্রীর বোরকা ভ্যানের চাকার সাথে জড়িয়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই তার স্ত্রী ও কোলে থাকা শিশু ছেলে ভ্যান থেকে ছিটকে রাস্তার পড়ে যায়। এ সময় সবার সামনেই শিশুটি ছটফট করতে থাকে। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে পাটকেলঘাটার একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।