চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় গাছের ডাল পড়ে রাহুল আহমেদ (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে উপজেলার জামজামি ইউনিয়নের ৩নং ওয়ার্ডে এ দুঘটনা ঘটে। নিহত রাহুল আহমেদ জামজামি গ্রামের রবিউল ইসলামের ছেলে এবং জামজামি সরকার প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র। বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য আরিফুল ইসলাম বলেন, জামজামি ক্যানালের দুই খালের মধ্যে সরকারিভাবে গাছ কাটা হচ্ছে। সেখানে শিশু রাহুল গাছ কাটা দেখতে যায়। এ সময় গাছের একটি ডাল ভেঙে তার মাথার ওপর পড়লে গুরুতর আহত হয়। পরে শহরের ফাতেমা ক্লিনিলে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আলমডাঙ্গা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আব্দুল আলিম বলেন, আমি বিষয়টি জেনেছি। অভিযোগ না থাকায় সুরতহাল প্রতিবেদন শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলে তিনি জানান।
গাছের ডাল পড়ে প্রাণ গেল শিশুর
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় গাছের ডাল পড়ে রাহুল আহমেদ (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে উপজেলার জামজামি ইউনিয়নের ৩নং ওয়ার্ডে এ...



