বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ঠাকুরগাঁও সদর উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।

বুধবার বিকেলে জেলা পরিষদের বিডিহলে সাধারণ সভা ও কমিটি গঠন করা হয়। সাধারণ সভায় সকলের সম্মতিতে ৫১ সদস্য বিশিষ্ট সদর উপজেলা কমিটি গঠন করা হয়।

ঠাকুরগাঁও সদর উপজেলার নতুন কমিটিতে সভাপতি হয়েছেন মুজামন্ডল হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজলুম পারভেজ ও সাধারণ সম্পাদক হয়েছেন বগুলাডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মিজানুর রহমান মিন্টু।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহামুদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট অরুনাংশু দত্ত টিটো, গেস্ট অব অনার ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কেন্দ্রীয় কমিটির সভাপতি আনোয়ারুল ইসলাম তোতা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চাদ, ঠাকুরগাঁও জেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি মো: গোলাম মোস্তফা ও সাধারণ সম্পাদক কমল কুমার রায়।

সাধারণ সভা ও কমিটি গঠন অনুষ্ঠানে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ, ২০০১ সালের পর ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কোনো কমিটি গঠিত হয়নি।

নবগঠিত প্রাথমিক শিক্ষক সমিতির কমিটিকে অভিনন্দন জানিয়েছেন উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী, মাধ্যমিক শিক্ষক সমিতি, মাদরাসাশিক্ষক সমিতিসহ বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন।