চট্টগ্রামের সাতকানিয়ায় ব্রিজের নিচ থেকে মোহাম্মদ বেলাল (১৭) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে সাতকানিয়া থানা পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপজেলার রাস্তার মাথা সাতকানিয়া সড়কের হাদুর ব্রিজের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।

বেলাল চট্টগ্রামের বাঁশখালী উপজেলার জঙ্গলকোকদন্ডী এলাকার নুরুল আমিনের ছেলে ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে হাদুর ব্রিজের নিচে স্থানীয় লোকজন একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সাতকানিয়া থানার উপ-পরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর জানান, বেলাল নামের এক কিশোরের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।