দিনাজপুরের নবাবগঞ্জের আফতাবগঞ্জে পুকুরে গোসল করতে নেমে মো: স্বাধীন ইসলামের (১৩) মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার ১ নং জয়পুর ইউনিয়নের শিবের মন্দিরের পুকুরে এ ঘটনা ঘটে।
মৃত স্বাধীন একই এলাকার মো: সিরাজুল ইসলামের ছোট ছেলে।
এলাকাবাসী জানান, বৃহস্পতিবার দুপুরে চার শিশু একসাথে শিব মন্দিরের পুকুরে গোসল করতে নামে। পরে সবাই উঠে এলেও স্বাধীন ইসলামকে পাওয়া যায়নি। সবাই অনেক খোঁজাখুজির পর শুক্রবার সকালে ফায়ার সার্ভিস ও রংপুর থেকে ডুবারু দলের সহযোগিতায় শিশুটির লাশ উদ্ধার করে।
৯ নং কুশদহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: সায়েম সবুজ জানান, ঘটনাস্থলে গিয়ে আমরা ডুবুরি দলকে জানিয়েছি। তারা লাশটিকে উদ্ধার করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শেষে লাশটিকে দাফনের অনুমতি দিয়েছে।
আফতাবগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই রেজাউল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করে পরিবারের আবেদনের ভিত্তিতে লাশ দাফনের জন্য অনুমতি দেয়া হয়েছে।



