মাগুরা জেলার থেকে পালিয়ে আসা মুজাহিদুল ইসলাম জিহাদ (৩৯) নামে হত্যা মামলার এক আসামিকে নোয়াখালীর সোনাইমুড়ী থানার পুলিশ গ্রেফতার করেছে। শনিবার সকালে উপজেলার পাপুয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
জিহাদ মাগুরা জেলার মোহাম্মদপুর থানার বানিয়াবহু গ্রামের মো: গোলাম আকবরের ছেলে।
একই দিন বেলা ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুণ অর রশিদ।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে হত্যা মামলার এ আসামিকে গ্রেফতার করে পুলিশ। তিনি মাগুরা জেলার মোহাম্মদপুর থানার একটি হত্যা মামলার এজাহার নামীয় আসামি। যার-মামলা নং-১৯। গত বছরের ৩০ জুন মোহাম্মদপুর থানায় এ মামলা দায়ের করা হয়।
ওসি জানান, আসামি জিহাদ গ্রেফতার এড়াতে দীর্ঘ দিন থেকে নোয়াখালী এসে গা ঢাকা দেন। গ্রেফতার আসামিকে মোহাম্মদপুর থানার পুলিশের কাছে হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।



