ঝালকাঠির নলছিটি উপজেলার ফেরিঘাট নামক এলাকায় ফাহিম নামে এক ইলেকট্রিশিয়ানের বাস ভবনে আগুন লেগে পুড়ে গেছে। গত শুক্রবার রাত ১১টার দিকে ফাহিমের দোতলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শী মনোয়ারা বেগম, আফসার মোল্লা ও শাহজাহান মৃধা বলেন, ফাহিমের ভবনের সাথেই ছিল একটি ভিমরুলের বাসা। শুক্রবার রাত ১১টায় ফাহিমের মা ভিমরুলের বাসাটিতে আগুন ধরিয়ে দিতে গেলে সেই আগুন বসতঘরের দোতলার রান্নাঘরে প্রবেশ করে ছড়িয়ে যায়।
নলছিটি ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মোহাম্মদ মাসুদ বলেন, খবর পেয়ে আমরা একটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে গিয়ে পৌনে ১ ঘণ্টার চেষ্টায় রাত ১২টার কিছু আগে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনি।