মাগুরায় সড়ক দুর্ঘটনায় মো: হানিফ মোল্যা (৫৬) নামে সাবেক এক সেনা সদস্য নিহত হয়েছেন। রোববার ভোর রাতে মাগুরা-যশোর মহাসড়কের শেখপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হানিফ যশোরের পালবাড়ী এলাকার মৃত গনি ব্যাপারীর ছেলে।

জানা গেছে, রোববার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা যশোরগামী ঈগল পরিবহনের একটি বাস মাগুরা-যশোর সড়কের শেখপাড়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের পাঁচযাত্রীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মাগুরা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক হানিফকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে রেহেনা (২৩) কামরুজ্জামান (৩২) তৌহিদ (৩৪) ও ইয়াসিনকে (১০) হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নাসির উদ্দিন।