নোয়াখালীর চাটখিল পৌরসভার ছয়ানীটবগা এলাকার আবদুল হাসেম ব্যাপারী বাড়ির মাদক সম্রাট জসিম ওরফে চোরা জসিম ও তার পরিবারের সদস্যদের অত্যাচারে দিশেহারা গ্রামের শত শত মানুষ। নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহীমের কাছে অভিযোগ দায়ের করেছেন তারা। স্থানীয় এমপি অভিযোগ তদন্ত করে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন।
অভিযোগে জানা যায়, চোরা জসিম ও তার ছেলে কিশোর গ্যাং সদস্য শাহ পরান এলাকাবাসীর ওপর বিভিন্নভাবে অত্যাচার নির্যাতন করে আসছে। এ ছাড়া এলাকায় তাদের মাদক কারবার বিষয়ে কেউ কোনো প্রতিবাদ করলে কিংবা প্রশাসনকে তথ্য দিলে জসিম চোরার স্ত্রী শাহিন আক্তার সুরমা ও তার দুই মেয়ে মনি আক্তার (২৪) ও খাদিজা আক্তার (১৯) এলাকাবাসীকে ধর্ষণ মামলা দেয়ার হুমকি-ধমকি দেয় এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করে।
এ ব্যাপারে চাটখিল থানার ওসি গিয়াস উদ্দিনের সাথে যোগাযোগ করলে তিনি গত সোমবার রাতে অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, বিষয়টি তদন্ত চলছে এবং দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনা হবে।
মাদক কারবারির অত্যাচারে দিশেহারা চাটখিলবাসী
এমপির কাছে অভিযোগ
নোয়াখালীর চাটখিল পৌরসভার ছয়ানীটবগা এলাকার আবদুল হাসেম ব্যাপারী বাড়ির মাদক সম্রাট জসিম ওরফে চোরা জসিম ও তার পরিবারের সদস্যদের অত্যাচারে দিশেহারা গ্রামের শত শত মানুষ।...



