কুমিল্লার দেবিদ্বার পৌরসভার নির্বাহী কর্মকর্তা (পৌর সচিব) মো: ফখরুল ইসলামের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ও পত্রিকায় মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে গতকাল মঙ্গলবার বেলা ১১টায় দেবিদ্বার নিউমার্কেট মুক্তিযোদ্ধা চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, পৌরসভার সহকারী প্রকৌশলী মো: সাজ্জাত হোসেন, উপসহকারী প্রকোশলী মো: জাহিদুল ইসলাম, পৌর সহায়তা কমিটির সদস্য মো: হাসান আলী, মো: মজিবুর রহমান, কর আদায়কারী মো: রকিবুল ইসলাম, বাজার পরিদর্শক মো: আলমগীর হোসেন প্রমুখ।
উক্ত মানববন্ধনে বক্তারা, দেবিদ্বার পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো: ফখরুল ইসলামের বিরুদ্ধে গত কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগের মাধ্যমে বানানো অপপ্রচার বন্ধের দাবি জানিয়ে সঠিক তথ্য দিয়ে নিউজ প্রচারের জন্য সাংবাদিক ও সুশীলসমাজের দৃষ্টি আকর্ষণ করে।
অপর দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে পৌর প্রশাসক ও দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আশিক উন-নবী তালুকদার জানান, ইদানীং পৌর নির্বাহী কর্মকর্তার (পৌর সচিব) নামে একটি মহল উদ্দেশ্যমূলকভাবে তাকে হয়রানি ও মানসম্মান ক্ষুণœ কারার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার করছে এতে দেবিদ্বার পৌরসভার ভাবমর্যাদা নষ্ট হচ্ছে। ভবিষ্যতে কোনো প্রকার তদন্ত ছাড়া এবং প্রমাণ ছাড়া কোনো প্রকার তথ্য প্রচার না করার জন্য কর্মরত সাংবাদিক ও ফেসবুক কমিউনিটির সদস্যদের সুদৃষ্টি কামনা করেন।
দেবিদ্বার পৌরসভা কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
কুমিল্লার দেবিদ্বার পৌরসভার নির্বাহী কর্মকর্তা (পৌর সচিব) মো: ফখরুল ইসলামের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ও পত্রিকায় মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে গতকাল মঙ্গলবার বেলা ১১টায় দেবিদ্বার নিউমার্কেট...



