মাদারীপুরে শহরে প্রকাশ্য দিবালোকে দুই ব্যবসায়ীকে কোপানোয় ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের মহিষের চর এলাকার সাঈদ হাওলাদারের ছেলে অহিদ হাওলাদার (৩২) ও একই এলাকার এসকেন্দার আলী সরদারের ছেলে কামাল সরদার (৪৫)। এই ঘটনায় মঙ্গলবার সকালে স্থানীয় নোবেল বেপারীসহ ২৫ জনকে আসামি করে মাদারীপুর সদর থানায় একটি মামলা করেছেন আহত অহিদের স্ত্রী ফাতেমা আক্তার সোমা। এদিকে মামলা হলেও আসামি গ্রেফতার হয়নি।
প্রত্যক্ষদর্শী ও ভাইরাল হওয়া ভিডিও দেখে স্থানীয়রা জানান, শহরের বটতলা এলাকার নোবেল বেপারী ও তার সঙ্গীরা এ হামলা চালিয়েছে।
মাদারীপুর সদর থানার ওসি কামরুল ইসলাম মিঞা বলেন, এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চালিয়ে যাচ্ছি।