বরগুনা শহরে ট্রাকশ্রমিকদের কর্মবিরতি চলছে। অফিস দখল নিয়ে সংঘর্ষে শ্রমিকনেতাসহ তিনজন আহত হওয়ার ঘটনায় অনির্দিষ্টকালের জন্য এ কর্মবিরতি পালন করছেন ট্রাকশ্রমিকরা। রোববার সকাল থেকে তারা এ কর্মবিরতি পালন করেন। এর আগে শনিবার দুপুরে অফিস দখল নেয়াকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় দু’টি গ্রুপ। এতে দুই শ্রমিক নেতা আহত হন।
জানা যায়, শনিবার দুপুরে বরগুনার টাউনহল এলাকায় বেসিক ট্রেড ইউনিয়ন ও আন্তঃজেলা ট্রাকশ্রমিকদের দু’টি গ্রুপ মুখোমুখি অবস্থান নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে বেসিক ট্রেড ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক জুলহাস মিয়াসহ তিনজন শ্রমিক আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে দুই গ্রুপকে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
বেসিক ট্রেড ইউনিয়নের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম বলেন, অফিস দখলের মিথ্যা অভিযোগ দিয়ে এর আগেও আমাদের শ্রমিকদের ওপর তারা হামলা করেছে। উল্টো তারা বহিরাগত সন্ত্রাসীদের সহায়তায় আমাদের অফিস দখল করেছে, চাঁদাবাজি করছে। আবারো বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে নিরীহ শ্রমিকদের ওপর অতর্কিত হামলা করা হয়েছে। হামলায় তিনজন শ্রমিক গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। আমাদের শ্রমিকদের ওপর হামলায় জড়িতদের বিচারের আওতায় না আনা পর্যন্ত কর্মবিরতি ঘোষণা করা হয়।
বরগুনায় ট্রাকশ্রমিকদের কর্মবিরতি চলছে
বরগুনা শহরে ট্রাকশ্রমিকদের কর্মবিরতি চলছে। অফিস দখল নিয়ে সংঘর্ষে শ্রমিকনেতাসহ তিনজন আহত হওয়ার ঘটনায় অনির্দিষ্টকালের জন্য এ কর্মবিরতি পালন করছেন ট্রাকশ্রমিকরা। রোববার সকাল থেকে তারা...



