সাতক্ষীরায় জরাজীর্ণ প্রাচীরের ধারে বসে মোবাইলে গেম খেলার সময় প্রাচীর ভেঙে পড়ে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো তিনজন। গতকাল বিকেল সাড়ে ৩টার দিকে সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম ইয়াসিন আলী (২০)। সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার ইমান আলী সরদারের ছেলে।



