মাদারীপুরের চৌরাস্তা এলাকায় পরকীয়ার জেরে লিজা আক্তার (৩০) নামে এক গৃহবধূকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে স্বামী আজমীর ঘরামীর বিরুদ্ধে। বুধবার সকাল ৮টার দিকে মাদারীপুর পৌরসভার চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। মারাত্মক আহত লিজা আক্তারকে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
আহত লিজা আক্তার মাদারীপুর পৌরসভার সৈদারবালী এলাকার আবদুল হক মাতুব্বরের মেয়ে। অভিযুক্ত আজমীর ঘরামী পাঁচখোলা ইউনিয়নের জাফরাবাদ এলাকার মান্নান ঘরামীর ছেলে।
মাদারীপুর সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) এ এইচ এম সালাউদ্দিন বলেন, ভুক্তভোগীর লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।



