কিশোরগঞ্জের নিকলী উপজেলা শিক্ষা কর্মকর্তা সাকিল আহমদ ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগ এনে তার প্রতিবাদে মানববন্ধন করেছেন নিকলী উপজেলার প্রাথমিক শিক্ষক ও কর্মচারীরা। বৃহস্পতিবার ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।



