সামান্য একটু ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে নড়াইল পৌর এলাকার খাদেমুল ইসলাম মাদরাসা। এ কারণে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা। ঝড়ে টিনশেডের চালা উড়ে গেছে। ইটের গাঁথুনি ভেঙে পড়েছে। ঘরের আসবাবপত্র, ফ্যান, ধর্মীয় বইসহ অন্যান্য জিনিসপত্র নষ্ট হয়ে গেছে। বৃহস্পতিবার রাত ৮টায় এ ঝড় বয়ে যায়।
মাদরাসার ছাত্ররা জানায়, কিছু বুঝে ওঠার আগেই অল্পসময়ের মধ্যে ঘরের চালাসহ ইটের গাঁথুনি ভেঙে পড়ে। দ্রুত ঘর থেকে বের হওয়ার চেষ্টা করে তারা। এ সময় কয়েকজন ছাত্র সামান্য আহত হয়।
মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা রেজাউল করিম বলেন, ঝড়ের সময় মাদরাসায় ছিলাম না। তবে খবর পেয়ে দ্রুত এসে দেখি টিনের চাল উড়ে প্রায় দেড়শ’ ফুট দূরে গিয়ে পড়েছে। মাদরাসায় ৩২ জন আবাসিক, ছাত্র এবং তিনজন শিক্ষক আছেন। সবাই খোলা আকাশের নিচে অনেক কষ্টে দিন কাটাচ্ছেন। এ ব্যাপারে এমপি জেলা প্রশাসক ও পৌরমেয়রের সুদৃষ্টি কামনা করছি।
নড়াইলে ঝড়ে লণ্ডভণ্ড মাদরাসা
সামান্য একটু ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে নড়াইল পৌর এলাকার খাদেমুল ইসলাম মাদরাসা। এ কারণে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা। ঝড়ে টিনশেডের চালা...



