সাতক্ষীরার কলারোয়ায় এক বাড়িতে বৈদ্যুতিক সটসার্কিটের আগুনে শিশুসহ দু’জন দগ্ধ হয়েছে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার রাত ৯টায় উপজেলা পরিষদ চত্বরের সীমানাসংলগ্ন তুলসীডাঙ্গা গ্রামে। দগ্ধদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার রাত ৯টায় ভাজা বিক্রেতা আসাদুল বাবুর বাড়িতে এ ঘটনা ঘটে। আকস্নিক আগুনে বসতবাড়ির বিভিন্ন মালামাল পুড়ে যায়। আগুনে আসাদুল বাবু ও তার শিশুপুত্র তোহা (১০) দগ্ধ হন। তাদের কলারোয়া হাসপাতলে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান ইউএনও রুলী বিশ্বাস ঘটনার পরপরই সশরীরে ঘটনাস্থলে উপস্থিত হন।