বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা: মাজহারুল আলম বলেছেন, ভোটারবিহীন সরকার সিঁড়িবিহীন সিংহাসনে বসে জাতির সর্বনাশ করছে। তারা এখন নামার রাস্তা খুঁজে পাচ্ছে না। দেশনায়কের ডাকে জাতি আজ রাজপথে নেমেছে।

গাজীপুর মহানগর বিএনপি কার্যালয়ে সদর মেট্রো থানা মৎসজীবী দলের নতুন কমিটি গঠন উপলক্ষে শুক্রবার বিকেলে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় প্রধান আলোচক ছিলেন সদর মেট্রো থানা বিএনপির আহ্বায়ক হান্নান মিয়া হান্নু।

গাজীপুর মহানগর মৎসজীবী দলের আহ্বায়ক হাসান সারোয়ারের সভাপতিত্বে ও সদস্যসচিব কাশেম খানের পরিচালনায় আরো বক্তব্য রাখেন সদর মেট্রো থানা জিয়া পরিষদের সভাপতি মাফিকুর রহমান সেলিম, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মোনায়েম খন্দকার, মামুন ব্যাপারী, যুবদল নেতা দেলোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক মনির হোসেন, নাজিমুদ্দিন মিয়া প্রমুখ।

সভায় মো: মানিক মিয়াকে আহ্বায়ক ও পারভেজ দেলোয়ারকে সদস্যসচিব করে সদর মেট্রো থানা মৎসজীবী দলের ২৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।