খুলনার পাইকগাছা উপজেলার পাটকেলপোতা দাখিল মাদরাসার সাকিবুল ইসলাম কোরআন তিলাওয়াত প্রতিযোগিতায় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হয়েছে। বৃহস্পতিবার জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ উপলক্ষে তাকে কোরআন তিলাওয়াতে উপজেলার শ্রেষ্ঠ হিসেবে জেলা ভিত্তিক প্রতিযোগিতায় পাঠালে সেখানে সে খুলনা জেলার মধ্যে শ্রেষ্ঠ নির্বাচিত হয়।
পাটকেলপোতা মাদরাসার সুপার বিষয়টি নিশ্চিত করেন।
সাকিবুল ইসলাম উপজেলার পাটকেলপোতা দাখিল মাদরাসার ৮ম শ্রেণির ছাত্র। সে পাটকেলপোতা গ্রামের মো: শাহমত আলী মোড়ল ও মোসা: আকলিমা বেগমের ছেলে।
বিজয়ী সাকিবুল তার সাফল্যের পেছনে বাবা-মা ও মাদরাসার শ্রদ্ধেয় শিক্ষকদের অবদানের কথা জানায়। সে সকলের কাছে দোয়া প্রার্থী।



