ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের শান্তিপূর্ণ কর্মসূচিতে ছাত্রলীগের নগ্ন হামলার প্রতিবাদে বরগুনা সদর উপজেলা ছাত্রদল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। রোববার বেলা সাড়ে ১১টায় দলীয় কার্যালয় থেকে ছাত্রদল একটি বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ তাদের বাধা দিয়ে পণ্ড করে দেয়। পরে সেখানে তারা প্রতিবাদ সমাবেশ করেন। সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান রনি এতে সভাপতিত্ব করেন।
এ বিষয়ে বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব তারিকুজ্জামান টিটু জানান,সদর উপজেলা ছাত্রদলের শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দিয়ে পণ্ড করে দেয়। পরে সেখানে আমরা প্রতিবাদ সমাবেশ করেছি।



